শিরোনাম
◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত বগুড়া জেলা স্কুলের তিন শিক্ষার্থী

বগুড়া প্রতিনিধি: [২] আক্রান্তদের মধ্যে পঞ্চম শ্রেণির একজন , দশম শ্রেণির দুই শিক্ষার্থী রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে করোনায় আক্রন্ত শিক্ষার্থীদের অভিভাবকরা। এছাড়াও করোনা উপসর্গ কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত আছে।

[৩] রেরাববার সকাল ১০টায় বগুড়া জিলা স্কুলের প্রধার শিক্ষক বলেন, করোনায় পজিটিভ শিক্ষার্থীদের কাছ থেকে সংক্রমণ যাতে অন্য শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে না ছড়ায়, সে জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিচ্ছিন্নভাবে দুই একজন আক্রান্ত হলেও এখনো আশঙ্কা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়ানোর কোনো আশঙ্কা নেই।

[৪] জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেন, স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকতে হবে। করোনা সংক্রমণের হার নিম্নমুখি হওয়ায় কেউ আর স্বাস্থ্যবিধি মানছেন না। তবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে রাখতে প্রয়োজনে মোবাইল কোর্ট দিয়ে অবস্থার উন্নতি করতে হবে। যদি কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না পড়ে তার জন্য সকলকে সচেতন হতে হবে। স্কুল খোলার আগে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

[৫] জেলা সিভিল সার্জন ডাঃ গাউসুল আজিম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ফেরি করে খাবার বিক্রি করছে যারা-তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠগুলোর শিক্ষার্থীদের মধ্যে সামাজিক যোগাযো যাতে না ঘটে তার জন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকাতে হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ