শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূরুঙ্গামারীতে মাদককারবারী আটক

হামিদুল ইসলাম: [২] কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফেন্সিডিল, স্ক্যাফ ও গাঁজা সহ জহুরুল হক নামের এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ।

[৩] পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার মধ্য রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিন শিংঝাড় গ্রামে জহুরুল হকের (৩৭) বাড়িতে অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল। এসময় তার বাড়ি থেকে ২৩ বোতল ফেন্সিডিল, ২৩ বোতল স্ক্যাফ ও ৫০ গ্রাম গাঁজাসহ নগদ ২ লাখ ৫৭ হাজার ১শ' ৩০ টাকা উদ্ধার করে পুলিশ।

[৪] ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, মাদক বিক্রেতা জহুরুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও ৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়