শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ট্রাকচাপায় ২ পথচারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে সিলেটের ওসমানীনগর থানার দয়ামীর নামকস্থানে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। বাংলাট্রিবিউন

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন- গোলাপগঞ্জের কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নবীন বাগ এলাকার হানিফ উল্লার ছেলে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান তিনি বলেন, দেশবন্ধু পার্সেল কোম্পানির ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮ ২৭৮৭) সড়কের ওপর দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়