শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজ্য ক্রিকেট দল ‘বরোদা’র দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম শক্তিধর রাজ্য বরোদা। সামনের মওসুমের ঘরোয়া ক্রিকেটে ভাল কিছু করা তাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যপূরণের উদ্দেশ্যে তারা তাদের কোচ হিসেবে নিয়োগ করলো ১৯৯৬ সালে বিশ্বকাপ ক্রিকেট জয়ী অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াটমোরকে। তিনি বাংলাদেশ ক্রিকেট দলেরও প্রধান কোচের দায়িত্বে ছিলেন।

[৩] বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অজিত লেলে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন বরোদা দলকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বয়সের ক্রিকেটার এবং কোচদেরও তালিম দেবেন হোয়াটমোর। উল্লেখ্য অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার তথা বিশ্বকাপজয়ী কোচের অভিজ্ঞতা দীর্ঘ দিনের। তার সময় কালেই ১৯৯৬ সালে বিশ্বকাপ ট্রফি জিততে সমর্থ হয়েছিল অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল।

[৪] ভারতের ঘরোয়া ক্রিকেটে তিনি একাধিক ফ্রাঞ্চাইজি বা দলের প্রশিক্ষকের ভূমিকা পালন করেছেন। কেরেলারও কোচ ছিলেন দীর্ঘ দিন। তার একদম শেষ অ্যাসাইনমেন্ট ছিল নেপালের জাতীয় দলের কোচ হিসেবে। হিন্দুস্তানটাইমস, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ