শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈলে অপছন্দের জামাইকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

জাকির হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রেম করে বিয়ে করার অপরাধে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে জামাই নাসিরুল (২৬) কে মারধরের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ির এলাকাবাসী।

[৩] শনিবার বিকালে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে নির্যাতিত যুবকের পক্ষে ঘন্টাব্যাপী এই বিক্ষোভ মানববন্ধন করেন প্রায় অর্ধশত মানুষ।

[৪] উল্লেখ্য যে, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তার শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা যায় উপজেলার ভাংবাড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলাম কিন্তু তাকে একা পেয়ে একই গ্রামের তার শ্বশুর-শাশুড়ি, চাচা শ্বশুর গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন।

[৫] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ফেসবুকে মধ্যযুগীয় কায়দায় গাছে বেধে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে তার শাশুড়ি সেলিনাকে গ্রেফতার করে পুলিশ।

[৬] এতে ৫'জনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হলে বাকি আরও ৪'জন আসামিকে গ্রেপ্তার করার দাবিতে এই বিক্ষোভ করেন তারা

[৭] নির্যাতনের শিকার যুবক ও তার ভাই কুদ্দুস বর্তমানে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজে গুরুত্বর অবস্হায় চিকিৎসাধীন রয়েছেন।

[৮] এ বিষয়ে থানার (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ভিডিও তে ভাইরাল হওয়া নির্যাতনকারী শ্বাশুড়ি শিরিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার করা হবে।

  • সর্বশেষ