শিরোনাম
◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০১১ সালে রেলপথ মন্ত্রণালয় গঠনের পর থেকে ব্যাপক উন্নয়ন হচ্ছে: রেলমন্ত্রী

শাহাজাদা এমরান: [২] নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত রেললাইন করার পরিকল্পনা আছে। গত তিন বছর মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। কিন্তু কুমিল্লার কেউ নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা রেললাইন করার বিষয়টি উত্থাপন করেননি। প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী। কুমিল্লার মানুষ চাইলে নারায়ণগঞ্জ-কুমিল্লা রেললাইন হয়ে যেতো। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৭০কিলোমিটার কমে আসতো।

[৩] শনিবার (২৫ সেপ্টেম্বর) আখাউড়া-লাকসাম ৭২কিলোমিটার ডাবললাইন ডুয়েলগেজ প্রকল্পের কুমিল্লা-লাকসাম অংশের ২৪ কিলোমিটারের উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা রেলওয়ে স্টেশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

[৪] শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটির মাধ্যমে ডুয়েলগেজের উদ্বোধন করা হয়।

[৫] রেলমন্ত্রী আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন মানে সড়কপথের উন্নয়ন নয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বলতে সমন্বিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে বোঝায়। সরকার সমন্বিত উন্নয়ন ব্যবস্থার উন্নয়নের দিকে মনোনিবেশ করেছেন। মিটারগেজ ট্রেনের প্রয়োজনীয়তা কমে আসছে। তাই সারাদেশের রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর করা হবে। দোহাজারী থেকে কক্সবাজার ডুয়েলগেজ লাইনের কাজ চলছে। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্তও ডুয়েলগেজ করা হবে। ২০১১ সালে রেলপথ মন্ত্রণালয় গঠনের পর থেকে রেলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতুতে রেললাইন হচ্ছে, বঙ্গবন্ধু সেতুতে রেললাইন হয়েছে, খুলনা-মোংলা রেরলাইন হয়েছে, ভাঙ্গা-মাওয়া সেতুতে রেললাইন হবে, মেট্রোরেলের কাজও শেষ হয়েছে।

[৬] তিনি বলেন, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২কিলোমিটার ডাবললাইন ডুয়েলগেজের কাজ ২০২৩সালের জুনের মধ্যে শেষ হবে। যার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৭] মন্ত্রী আরও বলেন, একটা শক্তি আছে, যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের সাথে আজ কেউ নেই। তাদের রাজনীতি পরিহাসের বস্তুতে পরিণত হয়েছে। কুমিল্লার মানুষ অনেক ভাগ্যবান। সারা পৃথিবী কুমিল্লার মানুষের বিচরণ রয়েছে। তারা চাইলে এক হয়ে কুমিল্লার উন্নয়নে ভূমিকা রাখতে পারে, মন্ত্রী যোগ করেন।

[৮] রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসেম,রেলপথ সচিব সেলিম রেজা, রেলওয়ের প্রধান প্রকৌশলী সুবক্ত গিন, ম্যাক্সের প্রধান প্রকৌশলী গোলাম আহমেদ ও মন্ত্রী পত্নী শাম্মি আক্তার।

  • সর্বশেষ