শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৭ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে সাপের কামড়ে নাজনীন আক্তার (৪) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে রাতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নাজনীন আক্তার মাধবপুর গ্রামের নিজাম উদ্দীনের মেয়ে।

[৩] শিশুটির দাদা মালেক শেখ জানান, রাতে ঘরে মা বাবার সাথে ঘুমিয়ে ছিল নাজনীন। রাত ১টার দিকে সাপে তার আঙ্গুলে কামড় দেয়। তার চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশিরা এগিয়ে আসে। স্বজনেরা ও প্রতিবেশিরা প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যায়। সাপেড় কামড় বুঝতে পেড়ে ওঝা তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষনা করেন।

[৪] শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলে, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়