শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১০ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ডিবির অভিযানে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৬

আল আমীন: [২] ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ত্রিশাল বগার বাজার চৌরাস্তা গুজিয়াম এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] ডিবির ওসি মো. সফিকুল ইসলাম জানান, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও চুরি, ডাকাতি, ছিনতাইরোধসহ মাদক এবং জুয়া মুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ২৪ সেপ্টেম্বর এসআই সোহরাব আলী অভিযান পরিচালনা করে জেলার ত্রিশালের বগার বাজার চৌরাস্তা গুজিয়াম থেকে ডাকাতির উদ্দেশ্যে সংগঠিত হয়ে প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে।

[৪] ডাকাতরা নিজেদের যাতায়াত ও লুন্ঠিত মালামাল বহনের জন্য নিয়ে আসা ট্রাক ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, বরিশালের বাকেরগঞ্জের মো. আনিস, সিরাজগঞ্জের আঃ লতিফ, শরীয়তপুরের মো. হানিফ, সিরাজগঞ্জ সদরের আমিনুল ইসলাম, নীলফামারির আলতাফ হোসেন ও ময়মনসিংহের ভালুকার আতিকুল ইসলাম।

[৫] তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং উদ্ধারকৃত অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯এ ধারায় মামলা করেছে পুলিশ। ওসি আরো জানান, পলাতক ডাকাতদেরকে গ্রেপ্তারের জন্য একাধিক টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এছাড়া গ্রেপ্তারকৃতদেরকে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ