শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার এক

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির ঘটনায় শফিকুল ইসলাম (২৮) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

[৩] এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের শিবু কুমার সরকারের বাড়িতে ৫/৬ জনের একদল ডাকাত ডাকাতি করে। স্থানীয় কাপড় ব্যবসায়ী শিবু ওই গ্রামের নিত্য কুমার সরকারের ছেলে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের গহনা এবং দুটি স্মার্ট ফোন লুট করে নেয়।

[৪] এ ঘটনায় শিবু কুমার সরকার বাদি হয়ে ঘটনার একদিন পর বোয়ালমারী থানায় মামলা করেন। ভয়ভীতি প্রদর্শনপূর্বক ক্ষতিকর ওষুধ জাতীয় পানীয় খাওয়ায়ে ডাকাতি করার অপরাধে মামলা করেন।

[৫] পরে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর সান্যালের নেতৃত্বে একদল পুলিশ বাড়ির সামনে থেকে শফিকুল ইসলাম (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের রংগু ইসলামের ছেলে। এর আগে উপজেলার দাদপুর ইউনিয়নের নাগদি গ্রামের আবুল বাশারের ছেলে রফিকুলকে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল। রফিকুলের স্বীকারোক্তি অনুযায়ী শফিকুলকে গ্রেফতার করা হয়।

[৬] এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার-ইন-চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ