শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে বর যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৬

মাহবুবুর রহমান : [২] জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে বর যাত্রীবাহী একটি মাইক্রোবাস (হাইছ) দূর্ঘটনা শিকার হয়েছে। এতে সুমি আক্তার (২৪) নামের একজন নিহত ও বরসহ আরও ১৬জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮জন শিশু রয়েছে।

[৩] শুক্রবার দুপুর ১টার দিকে নুরু পাটোয়ারীহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার পূর্ব এওজবালিয়া ইউনিয়নের দুলাল হোসেনের মেয়ে।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বর মো. রাব্বীসহ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গুচ্ছগ্রামে যাচ্ছিল বর যাত্রীবাহী একটি মাইক্রোবাস। দুপুর ১টার দিকে তাদের বহনকারী গাড়িটি নুরু পাটোয়ারীহাট এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় গাড়িটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায়। এতে গাড়িতে থাকা সবাই আহত হোন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জেলার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত সুমি আক্তারকে মৃত ঘোষণা করেন। অপর আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[৫] হাসপাতালের ইন্টানি চিকিৎসক আলী আহমদ জানান, গাড়িতে থাকা একজন মারা গেছেন। আহতদের মধ্যে শিশুসহ বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হতে পারে।

[৬] সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়