শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের মোচনী এলাকায় যানবাহন তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছেন বিজিবি।

[৩] বুধবার রাতে হ্নীলা ইউপি মোচনী এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

[৪] আটককৃত যুকত জাদিমুড়া ২৭নম্বর ক্যাম্পের ব্লকএ/১০বাসিন্দা মোঃ নুর আলমের ছেলে মোঃ আবুল কাশেম (৩০)।

[৫] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।

[৬] তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার টেকনাফ সড়কের মোচনী এলাকা দিয়ে ইয়াবা পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় গিয়ে সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রমে নিয়জিত হয়। এসময় জাদিমুড়া হতে হ্নীলাগামী একটি ইজিবাইক (অটো) চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। ইজিবাইক তল্লাশিকালীন পিছনের সীটে বসা একজন যাত্রীর পায়ের নিচে পলিথিন ব্যাগের ভেতর থেকে ৩০ লাখ টাকার মূল্য মানের ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।

[৭] তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়