শিরোনাম
◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৭ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্লাসরুমে পাঁচ শিক্ষার্থীর টিকটক ভাইরাল, বিপাকে অভিভাবক (ভিডিও)

অনলাইন ডেস্ক: কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকায় ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের পাঁচ শিক্ষার্থী টিকটক ভিডিও করে বিপাকে পড়েছে। ওই পাঁচ শিক্ষার্থী টিকটক ভিডিও তৈরি করে নিজেদের ফেসবুক আইডিতে দেওয়ার পর তা ভাইরাল হয়। এতে নানান মহলে সমালোচনা শুরু হলে স্কুল কর্তৃপক্ষ দ্রুত তা সরিয়ে নেওয়ায় এবং টিকটক করা ছাত্রীদের অভিভাবকদের স্কুলে তলব করে। দেশ রূপান্তর, আর টিভি অনলাইন

টিকটক করা ছাত্রীরা সবাই এসএসসি পরীক্ষার্থী। স্কুলের শ্রেণিকক্ষ ও বারান্দায় ওই ভিডিও তৈরি করেছেন তারা।

পরনে স্কুল ড্রেস, চোখে কালো চশমা। শ্রেণিকক্ষে এমন পোশাকে হিন্দি গানের সঙ্গে নানান অঙ্গভঙ্গি করে নাচছে পাঁচ ছাত্রী। তাদের বানানো এক মিনিট ২০ সেকেন্ডের সেই টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই পাঁচ ছাত্রী কুমিল্লার টমসমব্রিজ এলাকায় অবস্থিত ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী। স্কুলের শ্রেণিকক্ষ ও বারান্দায় ওই ভিডিও তৈরি করেছেন তারা।

ভিডিওর মন্তব্য ঘরে অনেকে লিখেছেন, কুমিল্লার আদর্শ বিদ্যাপীঠ হিসেবে ‘ইবনে তাইমিয়া’ সবার কাছে পরিচিত। সেখানে এমন ভিডিও বানানো মানা যায় না। এটি শিক্ষার্থীদের জন্য খারাপ বার্তা দেবে।

জানতে চাইলে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিষয়টি নিয়ে আমি খুব বিব্রত। ওই পাঁচ ছাত্রীর অভিভাবককে ডেকে সর্বোচ্চ সতর্ক করেছি। ভবিষ্যতে তারা এমন কাজ করলে স্কুল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়