শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৮ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক কারবারি নিহত

আয়াছ রনি: [২] কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং একটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

[৪] বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব ১৫- এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ আমাদের সময়.কমকে বলেন, মাদক উদ্ধারে গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদককারবারিরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারি জাহাঙ্গীর নিহত হয়।

[৫] এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্র জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়