শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধানক্ষেত থেকে নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

জিএম মিজান: [২] বগুড়ার ধুনটে নিখোঁজের পাঁচদিন পর রেশমা খাতুন (৩৮) নামে এক ইউপি সদস্যের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫টায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। গত ৫দিন যাবৎ সে নিখোঁজ ছিল। নিহত রেশমা মথুরাপুর ইউপির ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী।

[৩] জানা যায়, উপজেলার বুধবার বিকেলে মথুরাপুর ইউপির কুড়িগাঁতী এলাকার স্থানীয়রা জমির ধার থেকে ঘাষ কাটতে যায়। এসময় তারা ধান ক্ষেতের ভেতর একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ধানক্ষেত থেকে রেশমার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] নিহতের স্বামী ফরিদুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, রেশমা গত শনিবার বিকেলে চিকিৎসার জন্য শেরপুর যাওযার কথা বলে বাড়ী থেকে বের হয়। এরপর সে আর বাড়ী না আশায় আত্মীয় স্বজনের বাড়ী খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। তার স্ত্রী ৫দিন যাবৎ নিখোঁজ হলেও এ ঘটনায় থানায় কোন সাধারণ ডায়েরী করেনি সে।

[৫] ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ প্রতিবেদকে বলেন, নিহতের স্বামী মরদেহ শনাক্ত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ