শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৪ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহেল তাজ: সমস্যা হচ্ছে যখন আমরা উশৃঙ্খল আচরণকে নারীর ব্যক্তিস্বাধীনতার সঙ্গে মিলিয়ে ফেলি

সোহেল তাজ: আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। কে কী পোশাক পরলো বা ধূমপান করলো কি না করলোÑ এগুলো শুধু নারী স্বাধীনতাই নয়, বরং ব্যক্তি স্বাধীনতার কাতারে পরে। আর তাই আমি মনে করি যে, একজন মানুষের নারী বা পুরুষ অধিকার আছে তার নিজের পছন্দমতো ব্যক্তিগত জীবন পরিচালনা করার। সমস্যা হচ্ছে যখন আমরা উশৃঙ্খল আচরণকে নারীর ব্যক্তিস্বাধীনতার সঙ্গে মিলিয়ে ফেলি ও বাংলাদেশে যখন মাদক একটি বিরাট সমস্যা যখন সোশ্যাল মিডিয়ার এডিকশনের কারণে ছেলেমেয়েরা মানসিকভাবে আক্রান্ত হচ্ছে ‘ডিপ্রেশনে’ তখন নতুন প্রজন্মের জন্য প্রয়োজন ইতিবাচক অনুপ্রেরণা, যা আমরা পাই অনুকরণীয় ব্যক্তিত্বদের জীবন থেকে-আর সেটা কখনোই সম্ভব হবে না যদি কিছু উশৃঙ্খল সেলিব্রিটিরা তাদের বেপরোয়া ব্যক্তি জীবনধারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের উপর চাপিয়ে দেয়।

আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে এমন ব্যক্তিত্বদের যারা তাদের দৃঢ়তা, মনোবল এবং আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সকল প্রতিকূলতা পার করে শুধু নারী অধিকারের লড়াই করেন নাই বরং সকল মানুষের কল্যাণে কাজ করে গেছেন- তাদের ইতিবাচক কর্মের মধ্যে রেখে গেছেন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

এডিট: এই তালিকায় এমনও কেউ আছেন যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ নাও করতে পারি, কিন্তু তার মানে এই না যে সে আরেকজনের পছন্দের পাত্র হতে পারবে না। সবকিছু অন্ধ রাজনীতির চোখে দেখলে আমরা কোনোদিনই আগাতে পারবো না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়