শিরোনাম
◈ রফতানিতে ধাক্কা, কারখানায় আগুন: কতটা ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প? ◈ পর্যাপ্ত মজুতের পরও সার নিয়ে বিপাকে কৃষকরা ◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ?

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহসান হাবিব: পুরুষের শরীর প্রদর্শন

আহসান হাবিব: শুধু যে নারী নিজেদের শরীর দেখায় তা নয়, পুরুষও দেখায়। নারীর দেখানোর যৌন কারণ রয়েছে, সে পুরুষদের আকৃষ্ট করতে চায়। সবাইকে নয়, সেসব পুরুষদের যারা পৌরুষদীপ্ত। এই দেখানোয় লাভ হয়, এ ধরণের পুরুষরা সঠিক সঙ্গী বেছে নেয়। তবে এতে আর একটা লাভ হয়, যেসব পুরুষ ওইসব নারীদের নিজেদের করে পায় না, তারা দেখে সুখ অনুভব করে, ফ্যান্টাসির কারণ হয়। অনেক সময় পুরুষরা যৌন অপরাধ করে। এটা করে হতাশা থেকে, যাকে বলে যৌন হতাশা। নারীদের ডাকা হয় বীযরনরঃরড়হরংঃ মানে প্রদর্শনকারী আর পুরুষদের ডাকা হয় ঠড়ুবঁৎরংঃরপ মানে যারা দেখতে পছন্দ করে। নারীর দেখানোর না হয় কারণ আছে, তাহলে পুরুষ কেন দেখায়, কখন দেখায়? পুরুষ দেখায় তখনই যখন তার শরীর দেখানোর মতো হয়। এটা হতে পারে জন্মসূত্রে কিংবা শরীরচর্চার মাধ্যমে। অর্থাৎ যখন তার শরীর সুন্দর হয়ে ওঠে বলে সে মনে করে। নারীর মনেও কিন্তু একটা ধারণা কাজ করে যে সুন্দর এবং কোনো কোনো অঙ্গ পুরুষদের আকৃষ্ট করে সেগুলো প্রদর্শনে আগ্রহী হয়। যেমন তারা স্তন এবং নিতম্ব দেখাতে বেশি পছন্দ করে। প্রাকৃতিকভাবেই এই অঙ্গ দুটি পুরুষের চোখে সুন্দর, আকর্ষণীয়। নারীরা পুরুষদের দেহের কোন অংশ পছন্দ করে? এ বিষয়ে একটা কথা চালু আছে যে তারা পুরুষের চেহারা বা স্বাস্থ্য দেখে না, দেখে ক্ষমতা, সামাজিক ও অর্থনৈতিক প্রতিপত্তি। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি তারা বেশি প্রাধান্য দেয়।

এটার ঐতিহাসিক কারণ রয়েছে, যা সকলেই জানে। পুরুষাধিপত্যই এখানে রোল প্লে করে। যাহোক। পুরুষ এই সুবিধা পায় বলে সে তার শরীর দেখিয়ে নারীদের আকৃষ্ট করতে হয় না, তারা মনোযোগ দেয় অর্থ প্রতিপত্তির দিকে। তবে নারীরা পুরুষদের দেহের কিছু বৈশিষ্ট্য পছন্দ করে, যেমন তারা চায় যেন কাক্সিক্ষত পুরুষটি লম্বা হয়, সুঠাম মাংসপেশীর অধিকারী হয় বিশেষ করে বুক, বাইসেপস এবং থাই। পুরুষরা যখন এসব অঙ্গ জিম করে বানিয়ে ফেলে, তখন তাদের ভেতরে ওই অঙ্গগুলো দেখানোর বাসনা জেগে ওঠে। পথে ঘাটে প্রায়ই দেখা যায় পুরুষ, এখানে যুবকরা বুক খোলা শার্ট পরে কিংবা শার্টের বোতাম খোলা রাখে যাতে তাদের সুগঠিত বুক দেখা যায়। সে কিন্তু কোনো পুরুষকে দেখানোর জন্য এটা প্রায় খোলা রাখে না, খোলা রাখে নারীকে দেখানোর জন্য। প্রধানত কোনো ধরনের পুরুষ শরীর দেখায়? সিনেমার নায়করা দেখায়। কারণ নায়কদের শরীর সুঠাম হতে হয়, লুকরেটিভ হতে হয়, ফলে তারা কারণে অকারণে শরীর দেখায়। তবে যেসব নায়কদের শরীর তেমন সুগঠিত নয়, তারা অভিনয়ের প্রয়োজন ছাড়া দেখায় না। খেয়াল করবেন সালমান খান যেকোনো সিনেমায় শরীর দেখায়, দেখায় তার বাইসেপস, সিক্স প্যাক বেলি কিন্তু শাহরুখ খান কদাচিৎ এসব দেখায়। কারণ তার শরীর সালমান খানের মতো পেশিবহুল নয়।

নতুন একটি চল উঠেছে। সিক্সপ্যাক বেলি। যদি কেউ এটা করতে সমর্থ হয়, যে কোনো ছুতায় তা সে প্রদর্শন করবে। এখন ফেসবুকের যুগ, উঠতে বসতে ছবি আপলোডের কাল চলছে। এরমধ্যে এটাও চলছে সিক্সপ্যাক হলেই বিশেষ ভংগিতে তার ছবি তুলে সবাইকে দেখানো। পুরুষের এখন অন্যতম সৌন্দর্য যেন এই সিক্সপ্যাক। এটা শুধু যে সৌন্দর্য তা নয়, এটা ক্ষমতারও বিষয়। পুরুষের কাজই হলো ক্ষমতা প্রদর্শন করা। অর্থ হোক, রাজনীতি হোক, হোক শরীর। তবে নারীর শরীর প্রদর্শন তার সঙ্গী নির্বাচনকে কেন্দ্র করেই, ফলে সে তার শরীর সুন্দর করতে সময় অর্থ ব্যয় করে, পুরুষ করে শক্তি বা ক্ষমতা প্রদর্শনের জন্য। সঙ্গী নির্বাচন মুখ্য নয়, কারণ সে জানে সঙ্গী সে পাবে এমনকি সে যদি হেজিপেজি হয়, তবুও, তবে অর্থশালী হলে কোনো কথা নেই। শরীর যে একটি পণ্য, তা বোঝা যায় যখন তা প্রদর্শিত হয়। তখন নারী এবং পুরুষের শরীরকে হতে হয় বিক্রি উপযোগী। তাই বলছি-শরীর শুধু শরীর নয়, নানাকিছু,এক মহা রাজনৈতিক অঙ্গ। লেখক : ঔপন্যাসিক

  • সর্বশেষ