শিরোনাম
◈ সম্পর্ক স্বাভাবিকের চেষ্টার মধ্যে ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, বাংলাদেশে আসার আগে করেছেন চীন সফর ◈ যে কারণে কারাগারে পাঠানো হয়েছে ‘ভাইরাল মিজানকে’, জানা গেল নেপথ্যের ঘটনা ◈ ভারতে ফের ছাত্র আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা (ভিডিও) ◈ আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী ◈ ‘মরার আগে কেউ আমেরিকা ছাড়ে না’, যুক্তরাষ্ট্রে ৩০ বছরের প্রবাসী জীবনের গল্প শোনালেন সাবেক ব্যাংকার হাবিব ◈ গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে: ভারতের হাইকমিশনার ◈ এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে ◈ সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমদ প্রার্থী, মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য ◈ পরীক্ষায় ফেল বা খারাপ মানেই শেষ নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনই

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চাই না: নাজমুল হাসান পাপন

মাহিন সরকার: [২] সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপন। এক বছর পর আরেক অক্টোবরে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

[৩] ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন। চলতি মাসে তার নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হবে। আরেকটি নির্বাচন যখন সামনে তখন ঘুরে ফিরে আবার আসছে একটাই নাম নাজমুল হাসান পাপন। এর আগের নির্বাচনে সাবেক বোর্ড প্রধান সাবের হোসেন চৌধুরী নির্বাচনের আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন।

[৪] এবারের নির্বাচনে নাজমুল হাসান বাদে কারো নাম এখনও শোনা যায়নি। বরং স্রোত যেভাবে এগিয়েছে তাতে মনে হচ্ছে বিসিবির হট সিটে আরও দুই বছরের জন্য বসতে যাচ্ছেন পাপন। সেটাও বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

[৫] দায়িত্ব ছাড়ার আগে বিসিবিতে মঙ্গলবার ২১ সেপ্টেম্বর শেষ পরিচালনা পরিষদের বৈঠকে বসেছিলেন নাজমুল হাসানরা। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, আমার কোন প্যানেল নেই। যে খুশি নির্বাচনে দাঁড়াতে পারে, নির্বাচন হবে, যে জিতে আসতে পারে। ওখানে যদি আমি জিতে আসি তাহলে পরিচালক হয়ে আসব। এরপর আমার প্রথম আবেদন যেটা থাকবে, আমি সভাপতি হতে চাই না। কিন্তু আমি সমর্থন দেওয়ার জন্য আছি। এরপর কী হয় আমি জানি না। প্রত্যেকবার প্যানেল থাকে, প্যানেল দিলে আর কেউ দাঁড়ায় না। এখন কেউ বলতে পারবে না সে আমার প্রার্থী। এগুলো কিছু নাই। আমি আশা করব এবার নির্বাচনটা হোক। কেউ একজন আসুক। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চাই না।

[৬] তিনি আরও বলেন, আমি যদি (বিসিবি) এখানে থাকি, একটা জিনিস মনে হচ্ছে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এ পদটায় (সভাপতি) কেউ দাঁড়াবে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। বোর্ডে যারাই আসে তারা আমাকে চ্যালেঞ্জ জানাক। কেউ বলুক, সভাপতি হতে চাই, কেউ তো বলেও না। এটা ভালো দিক নয়। কারো জন্য কিছু আটকে থাকে না।

[৭] জাতীয় দলের ক্রিকেটেও যেমন পাইপলাইন থাকে, বিসিবি সভাপতি চান নেতৃত্বেও পাইপলাইন তৈরি হোক। এজন্য নতুন কাউকে বিসিবি নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তিনি, আমাদের একটা পাইপলাইন থাকা উচিত যেখানে নতুন নেতৃত্ব আসবে। নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে, কিন্তু দুঃখজনক হলো কেউ আসতে চায় না। প্যানেল দিলে হয় কী, কেউ দাঁড়ায়ই না। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচন হয়ে যাচ্ছে। নির্বাচন উন্মুক্ত থাকুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়