শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদুল হাসান: শুভ কামনা শখ, অজস্র সম্মান আপনার মাতৃত্ববোধকে

মাহমুদুল হাসান: টিভি অভিনেত্রী ‘শখ’ যখন প্রথম প্রথম অভিনয় জগতে আসে তখন ‘লুৎফর রহমান জর্জ’ ভাইয়ের মাধ্যমে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিলো। আমি তখন মিশরে থাকি। মাঝে মধ্যে কথা হতো। ‘শখ’ কথাবার্তায়, চাল চলনে, পার্সোনালিটিতে অন্যদের চেয়ে বেশ এগিয়ে। অন্যদের চেয়ে বেশি মডার্ন। বেশি স্টাইলিশ। ধীরে ধীরে যোগাযোগ কমে যায়, সেও বিরাট সেলিব্রিটি হয়ে যায়। সেই শখ বিয়ে করেছে। সে এখন গর্ভবতী। কিছুদিন পর সন্তান হবে। আজকে তাদের বাচ্চার ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে তার ছবি ভাইরাল হয়েছে। কিন্তু শখকে দেখে কেউ চিন্তে পারছে না, এতোটাই পরিবর্তন হয়ে গেছে সে।

সহজ ভাষায় বলতে গেলে অনেক বেশি মুটিয়ে গেছে। গাল ফুলে গেছে। যেই মেয়ে কিছুদিন আগেও দিনের বড় একটা সময় ব্যায় করতো শরীর ফিট রাখতে, মুখরুচক খাবার সামনে থাকতেও খেতো না কেবল নিজের সৌন্দর্য ধরে রাখতে, সেই মেয়ে নিজে সন্তান নিতে যেয়ে নিজের শরীরের চিন্তা ভুলে গেছে, তার সারা জীবনের পরিশ্রম পানিতে ফেলে দিয়েছে, অতিতের সৌন্দর্যের মায়া ভুলে গেছে শুধু একটি সন্তানের আশায়, হাসি মুখে সব ভুলে গেছে নিজের মাতৃত্ববোধের ভালোবাসায়। এটাই মনে হয় মানবজাতির সবচেয়ে বড় সৌন্দর্যের দিক। সবচেয়ে বড় মায়াবী অনুভূতি।

এই বিষয়টিই নারীদের পুরুষের উপর মর্যাদা দিয়েছে, দিয়েছে মাতৃত্বের সম্মান। তাই নারীদের কখনো কোনো বিষয়ে অবজ্ঞা করো না, কারণ নারীরা মানুষ জন্ম দেয়, যা পৃথিবীর বুকে মানুষের সবচেয়ে বড় অবদান। শুভ কামনা শখ। অজস্র সম্মান তোমার মাত্রত্ববোধকে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়