শিরোনাম
◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায় ◈ আসিফ মাহমুদের সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা দাবি করে বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ 

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:০০ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবিনা শারমিন: সামনে এগোতে হলে রপ্ত করা স্বভাব থেকে বিতারিত করতে হবে

সাবিনা শারমিন: বাংলাদেশে দশ-বারো বছর ধরে ড্রাইভ করা মানুষ কানাডার ড্রাইভিং রোড টেস্ট ( এ-২ ) তে তিন থেকে চারবার ফেল করার পর পাস করে। এটি এখানে খুব কমন একটি বিষয়। যখন ফেইল করে তখন পরীক্ষক প্রশিক্ষককে আশ্চর্য ও হতাশ হয়ে তারা জিজ্ঞাস করে তার ফেইল করার কারণ কী? তখন পরীক্ষক তাকে উত্তর দেয়, ‘তুমি তোমার দেশ থেকে কতোগুলো ভুল শিক্ষা রপ্ত করে এসেছো। সেগুলোই তোমার ফেইল করার কারণ। সেইসব ভুল শিক্ষাগুলো আগে আনলারনড্ করো তারপর পাশ করবে।

এ বিষয়টি প্রসঙ্গে আনার কারণ হচ্ছে সংস্কৃতি, রিচুয়াল, বহুকাল যাবৎ নিজস্ব গুণে অর্জিত নয় এমন বিষয়গুলোতে সুবিধাপ্রাপ্ত হতে হতে এক সময় একটি গোষ্ঠী সে বিষয়গুলোকে অধিকার মনে করে। কার্যকর হোক আর অকার্যকর হোক প্রকৃতি প্রদত্ত একখানা অঙ্গ লইয়া পুরুষ সমাজ একে ওকে গালি দিতে দিতে দিতে মা পর্যন্ত পৌঁছায়। এইখানে এসে যখন দেখে কোন নারী উল্টো চ্যালেঞ্জ দিয়ে বসেছে তখন সেই চ্যালেঞ্জ তাদের ইগোতে লেগে যায়।

তখন বহুবছর লালন করা অভ্যাসকৃত রপ্ত করা বদ অভ্যাসগুলো তখন তারা তোতাপাখির মতো আওড়াতে থাকে। যা সমাজ তাদেরকে মুখে তুলে খাইয়ে দিয়েছিলো। সো, সামনে এগোতে হলে পুরনো বদ অভ্যাস গুলো স্বভাব থেকে বিতাড়িত করতে হবে। সকলের চ্যালেঞ্জগুলো ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে কোন বংশের বা দলের অর্জিত বিষয়গুলোর সুবিধা নেয়া কিন্তু জ্ঞান নয়। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়