শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিন কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে উপহাস উত্তর কোরিয়ার

সাকিবুল আলম:[২] উত্তর কোরিয়ার একজন সামরিক কূটনীতিবিদ সোমবার বলেন, সম্প্রতি দক্ষিন কোরিয়ার সাবমেরিন থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ছিলো হাস্যকর রকমের অপরিণত ও অবিচক্ষণ একটি সিদ্ধান্ত। রয়টার্স, ইউএস নিউজ

[৩] তিনি সতর্ক করে বলেন, দক্ষিন কোরিয়ার এ ভুল সিদ্ধান্তের কারণে দেশ দুটির মধ্যকার সীমান্ত উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

[৪] উত্তর কোরিয়ার অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্সএর প্রধান জ্যাং চাং হা সম্প্রতি কেসিএনএ সংবাদ সংস্থাকে জানান, মিডিয়া থেকে প্রাপ্ত ছবিতে দক্ষিন কোরিয়ার কিছু অস্ত্রের প্রদর্শনী দেখা গেছে। এসব অস্ত্রের কার্যকারিতা সম্পর্কে সন্দিহান হয়ে তিনি বলেন,ঐ অস্ত্রগুলো এমনকি সঠিক আকৃতিরও নয়।

[৫] প্রদর্শিত অস্ত্রগুলো সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার উপযোগী নয় বলেও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়