শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালির সেরি’আ লিগে মিলানে হোঁচট খেলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : [২] ম্যাচের শুরুতেই অসাধারণ এক গোলে দলকে এগিয়ে নিলেন আলভারো মোরাতা। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না জুভেন্টাস। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের মাঠ থেকে মূল্যবান পয়েন্ট নিয়ে ফিরল এসি মিলান। আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার রাতে সেরি আর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। মিলানকে সমতায় ফেরান আন্তে রেবিচ।

[৩] লিগে প্রথম চার ম্যাচে জয় অধরাই রইল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দলের। উদিনেজের সঙ্গে ২-২ ড্রয়ের পর নবাগত এম্পোলির বিপক্ষে ১-০ ও নাপোলির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল জুভেন্টাস

[৪] অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে গত মঙ্গলবার মালমোকে ৩-০ গোলে হারিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল তুরিনের দলটি। কিন্তু লিগে ব্যর্থতার বৃত্তেই বন্দি রইল তারা। ম্যাচে গোলের উদ্দেশে জুভেন্টাসের নয় শটের চারটি লক্ষ্যে ছিল। বল দখলে কিছুটা এগিয়ে থাকা মিলান শট নেয় ১৩টি, যার তিনটি লক্ষ্যে।

[৫] চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে জুভেন্টাস। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়