শিরোনাম
◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিয়মের অভিযোগে নৌকার দুই প্রার্থীসহ ৫ প্রার্থীর ভোট বর্জন, নিহত ১

আব্দুল্লাহ মামুন: [২] অনিয়মের অভিযোগ ও সংঘাতের আশঙ্কায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র ৫ প্রার্থী ভোট বর্জন করেছেন। কক্সবাজারের মহেশখালীর কুতুবজুম নয়াপাড়া কেন্দ্র গোলাগুলিতে ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত, নৌকা প্রার্থী ও সতন্ত্র প্রার্থী পুলিশের হেফাজতে। ফেনীর সোনাগাজী পৌর নির্বাচনে জাল ভোটের অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে। ৭১টিভি

[৩] সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

[৪] মহেশখালির কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের নাম আবুল কালাম। তিনি বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক বলে জানা গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও ৪ জন।

[৫] ভোট বর্জনকারীরা হলেন: হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল, জাহাজমারা ইউনিয়নের নৌকার প্রার্থী এটিএম সিরাজুল ইসলাম ও সোনাদিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আ. লীগের বিদ্রোহী প্রার্থী) নুরুল ইসলাম, নিঝুম দ্বীপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মেহরাজ উদ্দিন এবং চর ঈশ্বর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিম আজাদ।

[৬] ভোটে অনিয়ম, ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের উপস্থিতি ও ভোট ডাকাতির আশঙ্কায় তারা এ ঘোষণা দিয়েছেন। সকাল সাড়ে ৯টায় বুড়ির চর ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল তার বাড়িতে সাংবাদিকদের বলেন, ‘ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের ব্যাপক উপস্থিতির কারণে ব্যাপক রক্তপাতের আশঙ্কা থাকায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।'

[৭] হাতিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘কয়েকজন প্রার্থীর ভোট বর্জনের কথা লোকমুখে শুনেছি। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানিনি।’ডেইলি স্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়