শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অকাস চুক্তি: ফ্রান্সের নিন্দা সত্ত্বেও নিরাপত্তা চুক্তিতে অস্ট্রেলিয়া

আখিরুজ্জামান সোহান: [২] আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সমঝোতার পর ফ্রান্সের সঙ্গে তিন হাজার ৭০০ কোটি ডলারের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। ফ্রান্স ক্ষুব্ধ হলেও এই সিদ্ধান্তকে সঠিক দাবি করছে দেশটি। বিবিসি।

[৩] অস্ট্রেলিয়া মিথ্যা বলছে ফ্রান্সের এমন দায় অস্বীকার করে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ফ্রান্সের এ বিষয়ে সাবধানতার প্রয়োজন ছিলো। কারণ তাদের সঙ্গে হওয়া চুক্তিটি যেকোনো সময় ভাঙ্গার জন্য প্রস্তুত ছিলাম।

[৪] যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়ার সমঝোতার পর ফ্রান্স বলছে, অকাস চুক্তির কারণে মিত্রদের মধ্যে গুরুতর সংকট দেখা দিয়েছে।

[৫] এই বক্তব্যের পর এক অভূতপূর্ব পদক্ষেপ নেয় ফ্রান্স। প্রতিবাদের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে আনে তারা।

[৬] গত বুধবার অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলায় বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য মোকাবিলার অংশ হিসেবে এই চুক্তিকে দেখা হচ্ছে। চীন অন্যায়ভাবে দক্ষিণ চীন সাগরকে তাদের বলে দাবি করছে বলেও বলা হয়েছে। এর বিরুদ্ধে আবার বক্তব্য দিয়েছে চীন। তারা বলেছে, দক্ষিণ চীন সাগর তাদেরই। তা নিজেদের বলে দাবি করার কিছু নেই।

[৭] কিন্তু ত্রিদেশীয় চুক্তির ফলে ফ্রান্সের কাছ থেকে আর সাবমেরিন নেবে না ক্যানবেরা। আর এতেই ক্ষুব্ধ ইমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন। পাশাপাশি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান উত্থানকারী শক্তি চীনকেও ক্ষুব্ধ করেছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।

  • সর্বশেষ