শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪০ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব মোর্শেদ: গল্পটা সিক্স প্যাকের নয়, সিগারেট খাওয়ারও নয়

মাহবুব মোর্শেদ: আমি সোহেল তাজের গুণমুগ্ধ। সিক্স প্যাকের পক্ষের শক্তি। আবার পরীমনিরও গুণমুগ্ধ। হস্তলিপির পক্ষের শক্তি। পরীমনিকে কেন্দ্র করে যে রাজনৈতিক মেরুকরণ ঘটছে তা বিশেষ আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছি। পরীমনি নিয়ে সোহেল তাজের মন্তব্য রক্ষণশীল হতে পারে। কিন্তু এর পেছনে রাজনীতির ইংগিতটা ভিন্ন। সোহেল তাজ এই মন্তব্য করে রক্ষণশীলদের ব্যাপক সমর্থন পেয়েছেন। সম্ভবত সামনের মেরুকরণে সোহেল তাজ ডানে হেলবেন। সে পক্ষে খুবই ভাইটাল রোল প্লে করলেও বিস্ময়ের কিছু থাকবে না। পরীমনিকে নিয়ে যারা উচ্ছ্বসিত তাদের রাজনীতিটাও দেখার মতো। পরীমনি জেলখাটা শিল্পী। তার বিরুদ্ধে ভয়াবহ সব অভিযোগ তোলা হলেও কোনোটাই প্রমাণ করা যায়নি। এমনকি তার রিমান্ডও প্রশ্নের সম্মুখীন। শুরু থেকে এ পর্যন্ত তার সাহসটাই সবার চোখে পড়েছে।

এই সাহসটা আমাদের দেশের নারীদের অনুপ্রেরণা জোগাবে তাতে বিশেষ বিস্ময় নেই। কেননা, মামলা, মাদক, কন্সপিরেসি থিওরি, রিমান্ড, জেল, মিডিয়া জাজমেন্ট এসবের মধ্যে পুরুষরা কী করেন তা তো আমরা দেখেছি অনেক। ফলে, দেশের নারীদের মধ্যে এমনকি আওয়ামীপন্থী নারীদের মধ্যেও পরীমনি হিরোতে পরিণত হয়েছেন। তাদের সমর্থন পরীমনিকে আরও শক্তিশালী করেছে। সামনের নির্বাচনে তাকে নমিনেশন দেওয়ার চেষ্টা করবে দলগুলো। হয়তো আওয়ামী লীগ-বিএনপি দুদলই তাকে কাছে টানার চেষ্টা করবে। তবে আওয়ামী লীগ সফল হলে অবাক হবো না। পরীমনি ও সোহেল তাজের মধ্যে কিছু মিল আছে। সোহল তাজ সে কারণে হয়তো পরীমনির প্রতি আমাদের অনেকের চেয়ে বেশি সহানুভূতিশীল। তাকে নেতৃত্বের আসনে দেখতে চান বলে দেশের মানুষের পছন্দসই ইমেজে তাকে ভাবতে চেষ্টা করছেন। কিন্তু পরীমনি ইতোমধ্যে একটা বিপ্লবী ইমেজে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। ফলে, শুধু এখনকার হিসাবে তাকে মাপলে হচ্ছে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়