শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৩ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে ৭০০ একর বনভূমি প্রশাসন একাডেমির জন্য বরাদ্দ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] রোববার বিকালে কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয়, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং মো. শাহীন চাকলাদার বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে Feasibility Study of Transboundary Wildlife Corridor in Chattagram, Chattagrram Hill Tract and Cox's Bazar with Myanmar and India শীর্ষক প্রকল্পের পরামর্শক নিয়োগ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি; কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চলের ৭০০ একর জায়গা জনপ্রশাসন একাডেমী নির্মাণের জন্য বরাদ্দ; আসন্ন কপ-২৬ সম্মেলনের প্রস্তুতি এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিভাতা প্রদানের প্রস্তাবনা বিষয়ে আলোচনা হয়।

[৫] কমিটি পরিবেশ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম বাড়াতে পরিবহনসহ অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট সরবরাহ করতে সুপারিশ করেছে।

[৬] কমিটি ২০২১-২০২২ অর্থ-বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের কাজ দ্রুত সম্পন্ন করতে সুপারিশ করে।

[৭] এছাড়া কমিটি বনবিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ঝুঁকিভাতা জাতীয় বেতন স্কেল, ২০০৯ অনুযায়ী প্রদান না করে বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ঝুঁকিভাতা প্রদান করতে সুপারিশ করা হয়েছে।

  • সর্বশেষ