শিরোনাম
◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন ◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ ◈ ৫২ কিলোমিটার রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন, প্রকল্প উঠছে একনেকে ◈ হরমুজে হামলা, সৌদির পাইপলাইন বন্ধ—তেলের দাম ১০৭ ডলার ছাড়াল ◈ মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ, আটক নারী যাত্রী!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাটো হচ্ছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় জাতির মানুষরা

লিহান লিমা: [২] দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় জাতির খেতাবটি ধরে রেখেছে নেদারল্যান্ডের মানুষরা। তবে ডাচ গবেষকরা বলছেন, দেশটির জনগণের উচ্চতা দিনদিন খাটো হচ্ছে। সিএনএন

[৩]গত ১০০ বছরে উচ্চতা বৃদ্ধি পেলেও গবেষণায় দেখা গিয়েছে ২০০১ সালে জন্মগ্রহণকারী ডাচ পুরুষরা ১৯৮০ সালে জন্মগ্রহণকারীদের তুলনায় ১ সেন্টিমিটার (দশমিক ৩৯ ইঞ্চি খাটো ছিলেন। নারীদের ক্ষেত্রে এই পার্থক্যা ১.৪ সেন্টিমিটার ( দশমিক ৫৫ ইঞ্চি)।

[৪] ১৯৮০ সালে জন্মগ্রহণকারী ডাচ পুরুষদের গড় উচ্চতা ছিলো ১৮৩ সেন্টিমিটার (৬ ফুট) এবং তারা ১৯৩০ সালে জন্মগ্রহণকারীদের তুলনায় ৮.৩ সেন্টিমিটার ( ৩.২৭ ইঞ্চি ) লম্বা ছিলেন। ১৯৩০ সালে জন্মগ্রহণকারীদের উচ্চতা ছিলো ১৬৫.৪ সেন্টিমিটার (৫.৪ ফুট)।

[৫]নেদারল্যান্ডের মিউনিসিপ্যাল হেলথ সার্ভিস জিজিডি এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ, স্ট্যাটেস্টিক নেদারল্যান্ড এবং আরআইভিএমএর গবেষণায় ১৯ থেকে ৬০ বছর বয়সী ৭ লাখ ১৯ হাজার ডাচ বংশোদ্ভূত ব্যক্তির ওপর বিশ্লেষণ করা হয়। তারা তাদের উচ্চতার তথ্য দিয়েছেন এবং ১৯ বছরকে গড় উচ্চতার মানদণ্ড হিসেবে ধরা হয়েছে।

[৬]গবেষকদের মতে, উচ্চতা কম এমন সব জনগোষ্ঠির অভিবাসন বৃদ্ধির সঙ্গে উচ্চতা হ্রাসের বিষয়টির সম্পৃক্ততা রয়েছে। তবে যাদের বাবা-মা উভয়ই নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং চার দাদা-দাদীর চার প্রজন্মই ডাচ বংশোদ্ভূত ছিলেন তাদের উচ্চতাও হ্রাস পেয়েছে। অভিবাসনের কোনো পারিবারিক ইতিহাস না থাকা ডাচ পুরুষদের উচ্চতা বৃদ্ধি পায় নি, অন্যদিকে নারীদের উচ্চতা হ্রাস পেয়েছে।

[৭]তবে গত ৭০ বছর ধরেই বিশ্বে জাতী হিসেবে দীর্ঘকায় হওয়ার রেকর্ড ধরে রেখেছে ডাচরা।

  • সর্বশেষ