শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাদিও মানের শততম গোলের ম্যাচে লিভারপুলের সহজ জয়

স্পোর্টস ডেস্ক: [২] ইংলিশ প্রিমিয়ার লিগে সাদিও মানের শততম গোল আদায়ের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। বার্নলির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল

[৩] শনিবার (১৮ সেপ্টেম্বর) অ্যানফিল্ডে লিভারপুল-ক্রিস্টাল প্যালেসের লড়াই শুরু থেকেই ছিলো আক্রমণাত্মক। ৪৩ মিনিটে লিড পায় অলরেডরা। মোহাম্মদ সালাহর হেড প্যালেস কিপার রুখে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন সাদিও মানে। লিভারপুলের জার্সিতে এটা ১০০ তম গোল সেনেগালের এই ফরোয়ার্ডের। ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ক্লপের দল। এবার স্কোর শিটে নাম তোলেন সালাহ। ৮৯ মিনিটে দুর্দান্ত ভলিতে নাভি কেইটা লিভারপুলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অলরেডরা।

[৪] এদিকে ইপিএলের প্রথম তিন ম্যাচে হারের লজ্জা পাওয়ার পর গতরাতে টানা দ্বিতীয় জয় পেয়েছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধেই জয়সূচক গোলটি পায় গানাররা। ৩০ মিনিটে দুর্দান্ত ফ্রি কিক থেকে আর্তেতার দলের জয় নিশ্চিত করেন নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের জয় পায় আর্সেনাল। - গোল ডটকম, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ