শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫২ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানী বেড়েছে: যাত্রী কল্যাণ সমিতি

রিয়াজুর রহমান: [২] শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে যাত্রী অধিকার দিবসের আলােচনা সভায় বক্তারা এ অভিযােগ করেন।

[৩] দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর কমিটি যাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য বন্ধের পদক্ষেপ চাই ' শীর্ষক আলোচনা সভার আয়ােজন করে।

[৪] সংগঠনের চট্টগ্রাম নগর সভাপতি সৈয়দ মােকতার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খােরশেদ আলম সুজন।

[৫] সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মাে. মােজাম্মেল হক চৌধুরী বলেন, লকডাউন পরবর্তী চট্টগ্রামের বিভিন্ন গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানী আরাে এক দফা বেড়েছে। এখানে শহরতলীতে বসবাস করে তারা প্রতিদিন এই নৈরাজ্যের শিকার হচ্ছে। এখানে সকালে এক ভাড়া, বিকেলে আরাে ভাড়া আবার রাত হলে আরেক ভাড়া আদায় করা হচ্ছে। রােধেলা দিনে এক ভাড়া, বৃষ্টি হলে আরেক ভাড়া আদায় করা হয়।

[৬] তিনি বলেন, অতীতে চট্টগ্রাম শহর থেকে প্রতিটি উপজেলায় যাতায়াতের বাস নেটওয়ার্ক ছিল। এসব নৈরাজ্যের হাত প্রসারিত করার সুদূর পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে সব বাস নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। সিএনজি চালিত অটোরিক্সা, ইজিবাইক, মােটর সাইকেল ও টুকটুকি এখন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রধান বাহনে পরিনত হয়েছে। এসব বাহনে আরামদায়কভাবে যাতায়াত করা যায় না। কিন্তু ভাড়া গুনতে হয় কয়েকগুন বেশি। যত্রতত্র পার্কিং, যানজট, জলজট ও দুর্ঘটনা প্রধান হাতিয়ারে পরিনত হয়েছে এসব বাহন।

[৭] অনতিবিলম্বে এসব ছােট যানবাহন নিয়ন্ত্রণ করে মানসম্মত ৪০০ নতুন বাস নামানাের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তিনি।

[৮] এতে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জাফর আহমেদ, পরিবেশবিদ ও কর্ণফুলী নদী গবেষক অধ্যাপক ইদ্রিস আলীসহ নেতৃবৃন্দ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়