শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৭ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দপদপিয়ায় বাস চাপায় ২ স্কুলছাত্রসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: বরিশালে বাসের চাকায় পিষ্ট হয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হলেও অপরজনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরটিভি

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম, জয়দেব দাসের ছেলে চয়ন দাস ও রাব্বী নামের একজন।

বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নিহতদের বন্ধু রাকিব ও তপু জানান, আমরা ৬টি মোটরসাইকেলে ১৮ জন বরিশালে ঘুরতে আসি। ব্রিজে ওঠার সময়ে পিছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দেয়।

অপরদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়াগতিতে বাসটিকে ওভারটেক করছিল। ঠিক তখন বিপরীত দিক থেকে আরো একটি বাস এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা বাসের চাকার নিচে পড়ে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরে রূপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান নামে পরিবহনটি আটক করা হয়েছে। আহত ৩ জনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়