শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে বিদেশী বিয়ার ও মদসহ আটক ১

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের পশ্চিম সিকদার পাড়ায় অভিযান চালিয়ে বিদেশী ৩৪ক্যান বিয়ার ও ৪৫বোতল মদসহ মোঃশহিদুল্লাহ(২১)নামে এক মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাব।

[৩]বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউপি পশ্চিম সিকদার পাড়া নিজ দোকান থেকে বিয়ার ও মদসহ তাকে আটক করা হয়।[৪]আটক সেই একই এলাকার মৃত সৈয়দ হোসাইনের ছেলে।

[৫]শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক(মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

[৬] তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,হ্নীলা ইউপি পশ্চিম সিকদার পাড়া ভাই ভাই স্টোরে বিদেশি মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের দোকান তল্লাশি করে দুটি বস্তার ভেতর থেকে বিদেশী ৪৫বোতল মদ ও ৩৪ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

[৭] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে জব্দকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্য সেই নিজ হেফাজতে রেখেছিল। উদ্ধারকৃত বিয়ার ও মদসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়