শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্গারের ভেতরে কাটা আঙুল, কামড় দিতেই পড়লো প্লেটে

ডেস্ক নিউজ: বলিভিয়ার একটি জনপ্রিয় বার্গারের দোকান থেকে গত রবিবার এই বার্গার অর্ডার করেছিলেন স্টেফানি। কিন্তু সেই বার্গারের মোড়ক খুলে কামড় বসাতে গিয়েই দেখলেন, এর মধ্যে রয়েছে মানুষের কাটা আঙুল।

পরে ফেসবুকে ছবি দিয়ে এই ঘটনার বিস্তারিত জানালেন তিনি।

ফেসবুকে ছবি পোস্ট করার পর একটি ভিডিও পোস্ট করেন স্টেফানি। সেখানে শোনা যায়, তিনি দোকানদারকে এই বিষয়টি জানাচ্ছেন ও চেঁচামেচি করছেন। দোকানের কর্মী বলছেন, ‘‘আপনাকে কী ক্ষতিপূরণ দিতে হবে বলুন! আমরা দিতে রাজি আছি।’’ দোকানের কর্মী এটাও বোঝাতে চেষ্টা করতে থাকেন যে দোকানে তৈরি বার্গার আছে। প্যাকেট করা থাকে সব। তাদের কিছু করার নেই। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, বার্গারে একটি কামড় বসানোর পর প্লেটে পড়ে আছে একটি কাটা আঙুল। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও দোকানের কর্মীরা শোনেননি বলেও জানিয়েছেন স্টেফানি। তারা সমান তালে বাকি ক্রেতাদের খাবার দিতে থেকেছেন। পরে এই ঘটনা ভাইরাল হয়ে গেলে বার্গার প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঘটনাটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী! আমাদের এক কর্মীর একটি আঙুল কাটা প়ড়েছিল বার্গার তৈরির সময়। এটি সেই কারণেই ঘটেছে।’

যদিও প্রশাসনের পক্ষ থেকে আপতত বন্ধ করে দেওয়া এই সংস্থার সব দোকান, জরিমানাও করা হয়েছে।

  • সর্বশেষ