শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:১০ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে অপহরণ করে মুক্তিপণ আদায়, একজন গ্রেপ্তার

মাহিন সরকার : [২] গাজীপুরের ইটাহাটা পূর্ব পাড়া জঙ্গলের ভিতর থেকে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা হয়  মো. ফাহিম (৩০) নামের এই অপহরণকারীকে। সে বাসন থানার ইটহাটা নিবসাী  কাজী আনিসুর রহমানের ছেলে। গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে মুক্তিপণ বাবদ আদায়কৃত এক লক্ষ টাকা উদ্ধার করে।

[৩] বাসান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মালেক খসরু খান জানায়, গত ৭ সেপ্টেম্বর ইশরাত আলী নামের একজনকে অপহরণ করে ফাহিম। এরপর তার পরিবারের কাছে আট লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। ইশরাত আলীকে মেরে ফেলার হুমকি দিয়ে দরকষাকষি করতে থাকে। একপর্যায় এক লক্ষ টাকা আদায় করে ইশরাত আলীকে ছেড়ে দেয়।

[৪] মুক্তি পেয়ে ইশরাত বাসন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। আসামির বিরুদ্ধে আগেও দুটি মামলা হয়েছে বলে থানা সূত্র জানায়। শুক্রবার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়