শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

তৌহিদুর রহমান : [২]জেলার বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফায়েজ মিয়ার ছেলে।

[৩] পুলিশ ও স্হানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে যে কোন সময় দোকানে চুরি করার সময় ছাদে উঠলে বিদ্যুৎতের তারে বিদ্যুৎস্পৃষ্ট কামাল হোসেন নামে যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে খবর পুলিশ গিয়ে ছাদের উপর থেকে তার মরদেহ উদ্ধার।

[৪] বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, ধারণা করা হচ্ছে চুরি করতে গেলে ছাদের উপর বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়