শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর উত্তরা থেকে অন্ত্রসহ আটক এক, সশস্ত্র দেহরক্ষী নিয়ে রাস্তা দাপিয়ে বেড়াতেন তিনি : র‌্যাব

খালিদ আহমেদ : [২] বুধবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেল (৪৪) আটক করা হয়।

[৩] মেজবাহর কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫০টি গুলি, পিস্তলের লাইসেন্স ও ২টি মুঠোফোন জব্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

[৪] র‌্যাব বলছে, মেজবাহ একাধিক সশস্ত্র দেহরক্ষী নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতেন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন।

[৫] আজ বৃহস্পতিবার র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, মেজবাহ নিজেকে ফেসবুকে আরএসবি গ্রুপের চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন। সশস্ত্র দেহরক্ষী নিয়ে রাস্তায় মেজবাহর ঘুরে বেড়ানোর কিছু ছবি সম্প্রতি তাঁর ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। বিষয়টি র‌্যাবের সাইবার মনিটরিং টিমের নজরে আসে। ছবিতে দেখা যায়, মেজবাহ ছাতা নিয়ে ঘুরছেন। তার সঙ্গে রয়েছেন বিশেষ কটি পরা সশস্ত্র তিন যুবক।

[৬] র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেজবাহ বলেন, তিনি তাঁর দেহরক্ষী ফারুকসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে উত্তরা পশ্চিম থানা, টঙ্গীসহ সংশ্লিষ্ট এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিলেন। জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টির জন্য তিনি সশস্ত্র দেহরক্ষীদের নিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াতেন। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত আইডি থেকে আপলোড করেন।

[৭] র‌্যাবের ভাষ্যমতে, মেজবাহ অবৈধভাবে তিনজন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ দিয়েছেন। তিনি তাঁর বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে আসছিলেন।

[৮] মেজবাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়