শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জে শীতলক্ষ্যার তীরে ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

অপুরহমান: [২] বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানটি বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন।

[৩] এসময় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আবু বাশার বাদশার বাসভবনের বাউন্ডারী দেয়াল, উত্তরা জুট মিলের বাউন্ডারী দেয়াল, ফকির ফ্যাশনের জমির বাউন্ডারী দেয়াল, লা রিভারিয়া রিসোর্টের স্থাপনাসহ ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ এর ঘোড়াশাল নদী বন্দর কর্তৃপক্ষ।

[৪] এসময় বিপুল সংখ্যক পুলিশ, উচ্ছেদকর্মী উপস্থিত ছিল। উচ্ছেদ অভিযানের সময় হাইকোর্টের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনকালে উত্তরা জুট মিলের মালিক দিলীপ কুমার মোদিসহ তাদের কর্মকর্তারা বাধা প্রদান করলে মৃদু উত্তেজনার সৃষ্টি হয়।
তবে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। করোনার কারণে দীর্ঘদিন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় শীতলক্ষ্যা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। যে কারণে দখলদারদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিলো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়