শিরোনাম
◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে খুবি দেশসেরা ও বিশ্ব র‌্যাংকিংয়ে ১৫তম

শরীফা খাতুন: আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ফার্মিনেফ (Fermineff) দল। একই সঙ্গে দলটি বিশ্ব র‌্যাংকিংয়ে ১৫তম স্থান অর্জন করেছে।

[৩] এ ডিসিপ্লিন থেকে মোট ৫টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার মধ্যে ৩টি দল সফলতা পেয়েছে। এদের মধ্যে স্কার্মিওন (Skyrmion) দেশে ২য় ও বিশ্বে ১৬তম এবং ফিনিক্স (Pheonix) দেশে ৮ম ও বিশ্বে ২৩তম স্থান অর্জন করে। দেশের মধ্যে প্রথম হওয়া ফার্মিনেফ দলের সদস্যরা হলেন- আসিফ ইকবাল, তাহসিন আহমেদ অতশী, মোঃ নাঈম রিফাত, মোঃ লাবিব হোসেন খান ও নওরিন নুরাইন।

[৪] জানা যায়, আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড হল তাত্ত্বিক পদার্থবিজ্ঞান গবেষণায় আগ্রহী স্নাতক ছাত্রদের জন্য পিএইচডি ছাত্র এবং পোস্টডক্স দ্বারা পরিকল্পিত একটি প্রতিযোগিতা। এই অলিম্পিয়াডের লক্ষ্য হল তাত্ত্বিক বিজ্ঞানে আগ্রহী ব্যক্তিদের খুঁজে বের করা এবং শিক্ষার্থীদের আধুনিক গবেষণা দক্ষতার অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করা।

[৫] এ বছর এ অলিম্পিয়াডে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন থেকে ৫টি দলসহ বাংলাদেশ থেকে মোট ২৯টি দল অংশগ্রহণ করে। এ অলিম্পিয়াডের ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিশ্বের খ্যাতনামা কয়েকটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। এর মধ্যে ইউনিভার্সিটি অব সান্টিয়াগো দে কমপোসটেলা, স্টানফোর্ড, প্রিন্সটন, জন হপকিন্স, এমআইপিটি, ইউসিএলএ উল্লেখযোগ্য।

[৬] এদিকে আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ফার্মিনেফ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক বার্তায় তিনি চ্যাম্পিয়ন ফার্মিনেফ দলসহ সাফল্য লাভকারী অন্য দুটি দলকেও অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে তাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে।

[৭] অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রাশেদুর রহমান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়