শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হলদিবাড়ি-চিলাহাটি দিয়ে শিগগিরই চালু হবে যাত্রীবাহী ট্রেন

মাছুম বিল্লাহ: [২] টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, সম্প্রতি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তোফিক হাসান জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে হলদিবাড়ি-চিলাহাটি সীমান্ত দিয়ে যাত্রীবাহী ট্রেন শিগগিরই চালু হবে।

[৩] পত্রিকাটি জানায়, কলকাতার ডেপুটি হাইকমিশনার দুইজন কর্মকর্তাসহ হলদিবাড়ির রেলওয়ে স্টেশন এবং রেলপথ পরিদর্শন করেছেন। তিনি বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করার পর বলেন, আমরা আনন্দিত যে শিগগিরই চিলাহাটি এবং হলদিবাড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হবে।

[৪] তিনি বলেন, এই পদক্ষেপটি উভয় দেশের পর্যটন এবং ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করবে এবং তাদের উন্নয়নেও সহায়তা করবে। উভয় দেশ ইতিমধ্যে যাত্রীবাহী ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে।

[৫] ডেপুটি হাইকমিশনার হলদিবাড়ি রেলওয়ে স্টেশনের প্রশংসা করে বলেন, আগামী দিনে যদি কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে তারা পর্যটক ভিসা প্রদানও শুরু করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়