শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবায়নযোগ্য শক্তি উৎপাদনে সবচেয়ে বড় নিলামের ঘোষণা দিলো ব্রিটেন

ফাহমিদুল কবীর: [২] নবায়নযোগ্য শক্তি পরিকল্পনার অংশ হিসেবে সোমবার এ ঘোষণা দেয় দেশটির সরকার। অতিরিক্ত আশি লাখ বাসগৃহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের আওতায় আনার সক্ষমতা অর্জনের আশা রাখছে তারা। রয়টার্স

[৩] ২০৩০ সালের মধ্যে ৪০ গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্যে অগ্রসর হচ্ছে দেশটি। সবচেয়ে কম মূল্যে নবায়নযোগ্য শক্তি গ্রাহকের কাছে যে প্রতিষ্ঠান পৌঁছে দিতে পারবে সেই প্রতিষ্ঠনের সঙ্গে চুক্তিবদ্ধ হবে ব্রিটিশ সরকার।

[৪] নিলামে প্রস্তাবিত শক্তির থেকে ৫ গিগাওয়াট বেশি শক্তি সোলার ও বায়ুকলের মাধ্যমে উৎপাদন করতে চাইলে পাওয়া যাবে ১০ মিলিয়ন পাউন্ডের প্রণোদনা। তবে প্রকৃত উৎপাদন ক্ষমতার কথা ডিসেম্বর মাসেই ঘোষণা করবে দেশটির সরকার। নিলামে ২০০ মিলিয়ন পাউন্ড উপকূলবর্তী বায়ুকল নির্মাণ-পরিকল্পনার জন্য বরাদ্দ রয়েছে।

[৫] নবায়নযোগ্য শক্তির উৎপাদন আগামীতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব অনেকটাই কমাতে পারবে বলে আশাবাদী জ্বালানিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রিভেলিয়ান। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়