শিরোনাম
◈ জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ১৭ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ◈ ‘এটা তো সবে শুরু’: ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কী? ◈ সংবিধানে বড় পরিবর্তনের পথে, বাড়ছে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ◈ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর, বাড়ল অর্থ উত্তোলনের সীমা ◈ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ◈ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য, বাড়ছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা ◈ হবিগঞ্জ উত্তেজনা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির অভিযোগ ◈ জুলাইয়ের ২৮ দিনেই দেশে এলো ২৬২ কোটি ডলারের রেমিট্যান্স ◈ সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের জন্য বাতিল ভারত-ইংল্যান্ডের শেষ টেস্ট: মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক: [২] রোহিত শর্মা সংযুক্ত আরব আমিরাত পৌঁছে ছবি পোস্ট করেছেন, ‘পরিবারে ফিরতে পেরে আনন্দিত।’ ইংল্যান্ড থেকে রোহিত শর্মা সরাসরি যোগ দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তাঁবুতে। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।

[৩] ভারতীয় ক্রিকেটাররা ছিলেন ইংল্যান্ড সফরে। শুক্রবার রাত থেকে শুরু হওয়ার কথা ছিল ম্যানচেস্টার টেস্ট। কিন্তু হুট করেই ম্যাচটা পরিত্যক্ত করে আয়োজকরা। কারণ হিসেবে জানায়, করোনা শঙ্কায় ম্যাচটা পরিত্যক্ত করা হয়েছে। অথচ আনুষ্ঠানিক ঘোষণার দুই ঘণ্টা আগেও কোভিড পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছিল। তাহলে কেন ম্যাচটা পরিত্যক্ত করা হলো?

[৪] টেস্ট বাতিল হওয়ার পেছনে আইপিএলের ভূমিকা ছিল কি না, এ নিয়ে বেশ বিতর্কও উঠেছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের এক টুইট নিয়ে নিয়ে শুরু হয়েছে আলোচনা। তার শঙ্কা, আইপিএলের জন্যই ম্যাচ পরিত্যক্ত করেছে আয়োজকরা।

[৫] সংযুক্ত আরব আমিরাতে নামার পর ছয় দিন কোয়ারেন্টিনে থাকতে হবে খেলোয়াড়দের। ওল্ড ট্রাফোর্ড টেস্ট পাঁচ দিন পর্যন্ত গড়ালে টেস্টটা শেষ হতো ১৪ সেপ্টেম্বর। সেক্ষেত্রে ভারতের মূল সারির ক্রিকেটারদের আইপিএলে পাওয়া যেত না। এ কারণে টেস্ট ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে বলে শঙ্কা মাইকেল ভনের।

[৬] টুইটারে তিনি লিখেন, আইপিএলের দলগুলো দ্রুত বিমান ধরছে। তাদের ছয়দিনের কোয়ারেন্টাইন করতে হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট শুরু হতে বাকি সাতদিন। আমি কেউ বলবেন না যে, আইপিএলের কারণেই টেস্ট বাতিল করা হয়েছে।

[৭] দুইয়ে দুইয়ে চার মেলালে ভনের শঙ্কা মিথ্যা হবার কারণ নেই। কারণ এক টেস্ট ম্যাচের থেকে ভারতের কাছে অধিক গুরুত্বপূর্ণ আইপিএল। ক্রিকবাজ, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়