শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাশুড়ির নাচ দেখে মুগ্ধ শাহরুখ খান , করলেন বিশেষ আবদার

বিনোদন ডেস্ক: শাশুড়ির কাছে নাচ শিখতে চান কিং খান। এই ইচ্ছে প্রকাশ করেছেন টুইটারে। শাহরুখ শুধু পর্দাতেই রোমান্সের ফুল ফোটান না, বাস্তবেও তিনি বেশ রোম্যান্টিক। যখন গৌরীকে বিয়ে করেছিলেন, তখন তিনি বলি-বাদশা হয়ে ওঠেননি। তারপর আসে গ্ল্যামার দুনিয়ার সাফল্য। ক্রমে ক্রমে বলিপাড়ার নম্বর ওয়ান খান হয়ে ওঠেন শাহরুখ।

এর মধ্যে বহু অনস্ক্রিন জুটি পালটেছে। কিন্তু তার জীবনের জুটি আজও অটুট। গৌরীর মা সবিতা ছিব্বরের সঙ্গেও শাহরুখের খুব ভাল সম্পর্ক।

বৃহস্পতিবার মা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার নাচের ভিডিও টুইট করেন গৌরী। ইউরো ক্যারিবিয়ান ভোকাল গ্রুপ বনি এম.-এর বিখ্যাত ‘ড্যাডি কুল’ গানে নেচেছেন সবিতা ছিব্বার। ক্যাপশনে মায়ের উদ্দেশ্যে গৌরী লিখেছেন, ‘কেউ তোমার সঙ্গে নাচে পাল্লা দিতে পারবে না… শুভ জন্মদিন মা।’

গৌরীর এই ভিডিও শেয়ার করেই আবার শাহরুখ লেখেন, ‘হ্যাঁ, শাশুড়ির কাছ থেকে নাচটা এবার শিখতেই হবে।’

তার সেই টুইটের নিচে ভক্তদের মন্তব্য জমা হয়েছে প্রচুর। অনেকে শাহরুখের শাশুড়িকে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছেন। তবে সবাই শাহরুখের শাশুড়ির নাচ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ