শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাভবান হওয়ার আশায় আগাম সবজি চাষে ব্যস্ত তালার কৃষকরা

মজুমদার বাপ্পী: [২] কৃষি নির্ভর বাংলাদেশে কৃষক দেশের অর্থনীতির মূল চলিকা শক্তি, তাই কৃষক বাঁচলে দেশ বাচবে। অধিক লাভবান হওয়ার আশায় আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে তালা উপজেলার কৃষকদের। উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলোতে ব্যস্ততা বেড়ে গেছে। বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। প্রতি বছর শীতের শুরুতে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জাতের সবজি পাঠিয়ে থাকেন তালার কৃষকরা।

[৩] স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, যেকোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। তাই মুনাফাও অনেক বেশি হয়। উঁচু জমিতে সবজি চাষে ঝুঁকছেন তারা। অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য ফুলকপি ও বাঁধাকপির জুড়ি নেই। পানি জমে না এমন উঁচু জমি কপি চাষের জন্য উপযুক্ত।

[৪] তালার বারুইহাটি গ্রামের মৃত.সোনাই শেখের ছেলে বাছের শেখ (৪২) বাণিজ্যিক ভিত্তিতে আগাম বাঁধা কপি চাষে করছেন, তিনি জানান, অন্যের জমি লিজ নিয়ে বিভিন্ন ধরনে সবজি চাষ করেন তিনি। এ বছর ১ বিঘা জমি লিজ নিয়ে বাঁধা কপি আবাদ করেছেন। প্রতিদিন ক্ষেতে পরিচর্যাসহ বিভিন্ন কাজ করতে হয় । পরিচর্যা থেকে শুরু করে কপি উঠা পর্যন্ত এ ক্ষেতে আমার প্রায় ৬০ হাজার টাকা খরচ হবে। আশা করি ভালো দাম পাবো।

[৫] তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, কৃষকদের আগামজাতের সবজি আবাদ করতে পরামর্শ দেওয়া হয়েছে। আগাম জাতের সবজি বিক্রি করে বেশি দাম পেয়ে থাকেন কৃষকরা। এবছর উপজেলায় ১৬৯০ হেক্টর জমিতে সবজি ও ১৬৫ হেক্টর জমিতে কপি চাষ করা হয়েছে। এই কপিগুলো নবান্নের আগেই বাজারে কেনা-বেচা শুরু হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়