শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৮ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাপন ভাই, বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ আছে, বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক : [২] অক্টোবরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয় করেছে টাইগাররা। এর মধ্যেই বিশ্বকাপ নিয়ে আরেক আশার বাণী শুনিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে আশার বাণী শুনিয়েছেন তিনি।

[৩] বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিসিবি সভাপতিকে বলেছেন, আসন্ন অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ আছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে পাপন বলেন, সাকিব আমাকে বলেছে, এবারের বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ আছে। সাকিবের মতো খেলোয়াড় যখন এমন কথা বলে, তার মানে দলের প্রতিও একটা বিশ্বাস আছে। এটা গুরুত্বপূর্ণ।

[৪] তিনি আরও বলেন, ক্রিকেট নিয়ে আমাদের সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তবে অনেক দেশ করতে পেরেছে। করোনার প্রথম বছরে কোনো দলকে দেশে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা কঠিন ছিল। পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি খুব একটা ভালো হয়নি। আমি মনে করি কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবে করেছি। - তথ্যসূত্র, আরটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়