শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবের নারীদের জন্য ফুটবল লিগ চালু করবে দেশটির ফুটবল ফেডারেশন

ফাহমিদুল কবীর: [২] সৌদি আরবের নারীদের জন্য প্রথমবার আনুষ্ঠানিকভাবে এ আয়োজন করতে যাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন (এসএএফএফ)। এছাড়াও ফুটবল নিয়ে বড় পরিসরে পরিকল্পনা করা হয়েছে যা খুব দ্রুতই বাস্তবায়ন করা হবে। আরব নিউজ

[৩] বৃহস্পতিবার এক মিডিয়া কনফারেন্সে এসএএফএফ প্রেসিডেন্ট ইয়াসির বিন হাসান বলেন, ফুটবলে নারীদের এগিয়ে নিতে ফুটবল লিগ ছাড়াও অনেক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই নারীদের ফুটবল লিগ শুরু হবে।

[৪] নারী ফুটবল লিগের মাধ্যমে ১ হাজার আন্তর্জাতিক মানের নারী ফুটবলার বাছাইয়ের আশা করছে এসএএফএফ। বাছাইকৃত ফুটবলারদের মধ্যে থেকেই নারীদের জাতীয় ফুটবল দল গঠন করা হবে।

[৫] নারী ইস্যুতে রক্ষণশীল মনোভাবের অবসান ঘটাতে চায় সৌদি আরব। ২০১৯ সালে দেশটিতে প্রথম নারীরা গাড়ি চালানোর অনুমতি পান। তবে বিদেশী নারীদের খোলামেলা পোশাক পরিধানের অনুমতি দিলেও সৌদি নারীরা এ অধিকার এখনও পাননি। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়