শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল

আব্দুল্লাহ মামুন: [২] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমলাতন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করতে গিয়েই তাদের আজ এ অবস্থা। প্রকৃতপক্ষে আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে। আর এ আমলা লীগ বানাতে গিয়েই তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আরটিভি অনলাইন।

[৩] নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পাইলট উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মহাসচিব বলেন, এ দেশে রাজনৈতিক নেতাদের কোনো সম্মান নেই। তাই জনগণ চরম সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। তাদের পিট দেওয়ালে ঠেকে গেছে। দুর্নীতি এদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। দলের নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব দেশ ও দেশের মানুষকে বাঁচাতে সবাইকে একজোট হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। যুগান্তর।

[৪] মির্জা ফখরুল বলেন, ‘রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের বিরদ্ধে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।’ জাগো নিউজ ২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়