শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে কাপড় ব্যবসায়ী নারীকে শ্বাসরোধে হত্যা

এম এ হালিম: [২] সাভারে ভাড়া বাসায় ওঠার প্রথম রাতেই অজ্ঞাত এক নারী কাপড় ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার কথিত স্বামী। ঘটনার পর থেকে কথিত স্বামী পলাতক রয়েছে।

[৩] বুধবার বেলা ১১ টার দিকে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকার জমি ব্যবসায়ী আব্দুল গফুর ওরফে বাবুলের টিনশেড বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৪] নিহত ওই নারী একই এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতো। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

[৫] স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত দুই জন বাবুলের বাসায় ভাড়া ওঠেন। এদিন রাতেই ওই কাপড় ব্যবসায়ী নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

[৬] সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়