শিরোনাম
◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো.রিপন মিয়া : [২] নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের খাস পাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খাস পাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে আফরিন মঙ্গলবার দুপুরে পরিবারের অজান্তে বাড়ির সামনে ডোবার পানিতে বাধা নৌকায় খেলা করতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর আফরিন কে পরিবারের লোকজন ডোবার পানি থেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফরোজা আক্তার সাবা মৃত ঘোষণা করেন।

[৪] বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আহাদ খান জানান, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়