শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে এক সপ্তাহে ১৬ হাজার ৬৩৮ জন বাংলাদেশীসহ অবৈধ প্রবাসী গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরবে গত এক সপ্তাহে ১৬ হাজার ৬৩৮ জন বাংলাদেশীসহ বিভিন্ন দেশের অবৈধ প্রবাসীদের গ্রেফতার হয়েছে। সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা বিভাগ এবং জাওয়াজাত এর যৌথ অভিযানে গত ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে অবৈধ প্রবাসীদের গ্রেফতার করে।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে, গ্রেফতারকৃত মোট ১৬ হাজার ৬৩৮ জন অবৈধ প্রবাসীর মধ্যে ৫,৮০০ জনকে ইকামা না থাকা, ইকামার মেয়াদ ফুরিয়ে যাওয়া, বা রেসিডেন্সি আইন অমান্য করায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ৯,৩৮৩ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ বা সৌদি আরব ত্যাগ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে, এবং ১,৪৫৫ জনকে শ্রম আইন ভঙ্গ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

[৪] অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৮৪৯ জনকে। এর মাঝে ৫৫ শতাংশ ইয়েমেনি, ৪৩ শতাংশ ইথিওপিয়ান, এবং ২ শতাংশ বাংলাদেশসহ বিভিন্ন জাতীয়তার মানুষ ছিলেন। এছাড়াও ১৯ জনকে অবৈধভাবে সৌদি আরব ছেড়ে পালিয়ে যাবার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ এবং সৌদি আরব ত্যাগে সহায়তা করায়, এবং অবৈধ প্রবাসীদের আশ্রয় দেবার অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

[৫] সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে বা যারাই সৌদি আরবে অবৈধ প্রবাসীদেরকে প্রবেশে সহায়তা করবেন, তাদেরকে আশ্রয় প্রদান করবেন বা পরিবহণে সহায়তা করবেন, তাদের সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানা এবং সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে। এর পাশাপাশি তাদের নাম ও অপরাধ স্থানীয় গণমাধ্যমে প্রচার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়