শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামাল বরুয়া:  তালিবানি তাণ্ডবে বেহাল অবস্থা আফগান সরকারি স্টুডিওর

কামাল বরুয়া:  দুটি ভাঙা পিয়ানো মুখ থুবড়ে মেঝেতে পড়ে আছে। ফুটো করে দেওয়া হয়েছে তবলাগুলি। ড্রাম ফাটিয়ে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এসরাজ। তালিবানি তাণ্ডবে এমনই তছনছ হয়ে বেহাল অবস্থা আফগান সরকারি স্টুডিওর।

মার্কিন সেনা সরার সাথে সাথেই গোটা আফগানিস্তানের দখলে নেয় তালিবান। বন্দুকধারীরা গাড়িতে করে প্রবেশ করেছিল কাবুলের অন্দরে। প্রাণভয়ে বহু মানুষ দেশ ছেড়েছেন। বাদ যাননি সংস্কৃতি জগতের বিশিষ্টরাও। ভীত সন্ত্রস্ত আফগান পরিচালক সাহরা করিমিকে কাবুলের রাস্তায় ছুঁটতে দেখা গিয়েছে। দেশ ছেড়েছেন মহিলা পপ তারকা আরিয়ানা সাইদ। বাড়ি থেকে বের করে হত্যা করা হয়েছে আফগান জনপ্রিয় লোক সংগীতশিল্পী ফাওয়াদ আনদারাবিকে, হত্যা করা হয়েছে জনপ্রিয় কৌতুক শিল্পীকে।

এমন পরিস্থিতিতে কাবুল স্টুডিওর এই পরিস্থিতি দেখে শিউরে ওঠেন ব্রিটিশ ফটো সাংবাদিক Jerome Starkey। ছবিগুলো পোষ্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “এটাই মনে হয় আফগান ভবিষ্যতের আভাস।”

সূত্র : ফেসবুক থেকে নেওয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়