শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, ট্রলার নিয়ে ঘাটে ফিরেছে জেলেরা

উত্তম কুমার: [২] জেলেদের জালে কেবল মাত্র রুপালী ইলিশের দেখা মিলেছে। ঠিক সেই মুহুর্তেই বঙ্গোপসাগরে লঘুচাপের সৃস্টি হয়েছে। এর প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে। ঢেউয়ের তান্ডব সইতে না পেরে জেলেরা গভীর সমুদ্রে থেকে জাল তুলে ট্রলার নিয়ে মৎস্য বন্দর আড়ৎ ঘাটে ফিরে এসেছে।

[৩] সোমবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুরে শিববাড়িয়া নদীর দুই তীরে হাজারো ট্রলার নিরাপদ আশ্রয়ের এসে নোঙ্গর করে আছে।

[৪] স্থানীয় ও জেলেদের সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ধার দেনা করে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় জেলেরা। এর পর সাগর বক্ষে জাল পাতে তারা। দেখা মেলে কাঙ্খিত সেই রুপালি ইলিশ। কিন্তু লঘুচাপ এবং আমাবস্যার প্রভাবে সাগর উত্তাল হওয়ায় মরার উপড় খারার ঘাঁ হয়ে দাড়িয়েছে। ঢেউয়ের তান্ডব সইতে না পেরে ইতোমধ্যে হাজারো ট্রলার আন্ধারমানিক, রাবনাবাদ, সোনাতলা নদীসহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে।

[৫] এদিকে পায়রা সমুদ্র বন্দর সমুহকে ৩ নম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমুহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলেরর কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া আফিস।

[৬] সাগর থেকে ফিরে আসা ট্রলারের মো.আসাদ মাঝি বলেন, মাত্র কয়েকদিন ধরে জালে ইলিশের দেখা মিলেছে। হঠাৎ করে সাগর রুদ্রমুর্তি ধারন করেছে। অস্বাভাবিক ঢেউয়ের তান্ডব টিকতে না পারায় মাছ শিকার বন্ধ করে ট্রলার তীরে ফিরে আসতে বাধ্য হয়েছে তারা।

[৭] আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, বর্তমানে সাগর চরম উত্তাল থাকায় হাজার হাজার মাছ ধরা ট্রলার মহিপুর ও আলীপুর আড়ৎ ঘাটে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ