শিরোনাম
◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও) ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ৮১৭ জনের যাচাই বাকি, ১ অক্টোবরের পর চূড়ান্ত সিদ্ধান্ত ◈ রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, এবার ফিরেছে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড ◈ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয় ◈ রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে বদলেছে ইলিশের পথ, কমছে উৎপাদন ও বাড়ছে ডুবোচর-নাব্য সংকট ◈ মালয়েশিয়ায় পাচারের সময় শাহজালাল বিমানবন্দরে ১১৬৩ কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ১ ◈ চট্টগ্রাম বন্দরে ‘অন্যের নামে’ আমদানি, চালানে মিলল ৮ টনের বেশি তামাক ও সন্দেহজনক গুঁড়া

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে গাঁজা ও মদসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

আরিফ উদ্দীন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে গাঁজা এবং চোলাই মদ আটকসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৩] থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নির্দেশে পলাশবাড়ী থানাকে মাদক মুক্ত রাখার লক্ষ্যে রোববার সন্ধায় এসআই মো. সুলতান মাহমুদের নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামাণিক, এএসআই আরিফুল ইসলাম, এএসআই মুকুলসহ সঙ্গীয় কনস্টেবল উপজেলার দুবলাগাড়ী জুনদহ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের চলন্ত যানবাহন তল্লাশি পৃথক অভিযান পরিচালনা করেন।

[৪] এসময় যাত্রীবাহী ফারহান বাসে তল্লাশি কালে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গন্ধুরবন্দর গ্রামের বশির হাযদার ছেলে মাদক ব্যবসায়ী স্বপন হাযদাকে (১৯) এক লিটার ১শ’ গ্রাম চোলাই মদ আটকসহ গ্রেপ্তার করা হয়।

[৫] অপরদিকে, রাজদূত পরিবহনে তল্লাশি কালে রাজশাহী জেলার চারঘাট উপজেলার চকগোবর গ্রামের শাহার উদ্দীনের ছেলে মাদককারবারী নাঈম আলীকে (২৬) তিন কেজি ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধারসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ